✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কওমির দুই পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯১%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৬, | ১১:১২:১৩ |

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাশের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফযুল কুরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবীদ মারহালায় ৯২৬ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৯ হাজার ১২০ জন। এই দুই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৪ জন পরীক্ষার্থী। অর্থ্যাৎ ৫৪ শতাংশ পরীক্ষার্থী অংশ নেননি পরীক্ষায়।

শনিবার বেলা ১২ টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ও মুহা: রফিকুল হক সমন্বয়ে পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী সাহেবের নিকট হস্তান্তর করেন। এরপর তিনি ফলাফল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, কওমি মাদ্রারাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নযীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

হিফযুল কুরআন এর ৭৪ টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগে ৩টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথক পৃথক ভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..